পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করুন: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৫

পদ্মা সেতু নির্মাণ চুক্তিতে দুর্নীতির গুজব ছড়িয়ে মিথ্যা গল্প সাজানো নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। পদ্মা সেতুর নকশা ১৯৫৬ সালের অনুসন্ধান আইন অনুযায়ী কমিশন বা কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে এই রুল জারি করেন হাইকোর্ট। ষড়যন্ত্রকারী এসব নেপথ্যের কুশীলবদের কেন বিচারের মুখোমুখি করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর বেঞ্জ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যোগাযোগ সচিব, পুলিশের আইজি আর দুদক এর চেয়ারম্যানকে কমিশন গঠনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একটি জাতীয় দৈনিকে চলতি মাসে প্রকাশিত ‘ইউনূসের বিচার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান’ শীর্ষক প্রতিবেদনটি আদালত আমলে নিয়ে এ রুল জারি করেন।

/ইউআই/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম