ঢামেকে ২ কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন- শেখ মনির (৪২) ও মো. রমজান আলী (৩৫)।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া বাংলা ট্রিবিউনকে জানান,  মনিরের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে। তিনি মুন্সীগঞ্জের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।   দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকা মনিরকে আজ (বুধবার) সকাল ৯টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে কারা সূত্র জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় দিনাজপুরের রমজান আলী রংপুর কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢামেক হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসকরা রমজানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার সময় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। রমজানকে আবার হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

/এআইবি/এআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম