নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো: সিইসি

সাভার প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন নতুন নির্বাচন কমিশনাররা নব নিযুক্ত নির্বাচন কমিশন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘আমরা এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’

বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সিইসি তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে বলেন, ‘তারা কেন এবং কভাবে এসব মন্তব্য করছেন তা আমার জানা নেই। এটা তাদের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক, দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সফল হতে পারি।’

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সকাল সাড়ে দশটার দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে অন্য চার কমিশনার মাহবুব তালুকদার, মো.রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।’ 

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক