বিমানের তদারকিতে মাঠে নেমেছে টাস্কফোর্স

চৌধুরী আকবর হোসেন
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৪০

বাংলাদেশ বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল কার্যক্রম নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এই উদ্যোগ নেয় বিমানকে ঢেলে সাজাতে।টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হককে প্রধান করে গঠিত এই টাস্কফোর্স বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাব কাজ শুরু করেছে। মন্ত্রণালয় ও বিমান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়,গত ২ ফেব্রুয়ারি গঠিত  ৫ সদস্যের টাস্কফোর্সে সদস্য সচিব হিসেবে রয়েছেন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফার ইয়াসমীন। এছাড়া, সদস্য হিসেবে বিমানের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল ওয়াদুদ,  কাস্টমসের কর্মকর্তা ও সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা রয়েছেন।কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করার বিষয় তদারকি, যাত্রী সেবার মান বৃদ্ধি, লাগেজ ও কার্গো হ্যান্ডেলিং ত্বরান্বিত করার বিষয় তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ক সংস্কার বাস্তবায়ন তদারকি, বিমানকে লাভজনক কোম্পানিতে রূপান্তর করা ও ফ্লিট, রুট সম্প্রসারণ করার কার্যক্রম তদারকি, বিমানের টিকেট বিক্রি কার্যক্রম তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা। কমিটি চাইলে প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির জন্য গঠিত তিন কমিটি সুপারিশ করে বিমানকে পর্যবেক্ষণ করে ঢেলে সাজাতে। কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর গঠিত হয় টাস্কফোর্স। এছাড়া, উন্নয়ন ও সংস্কার বিষয়ক  একটিও কমিটি করা হয়। তদারকি শেষে টাস্কফোর্স সার্বিক বিষয় পর্যালোচনা করে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। এই প্রতিবেদনের আলোকে মন্ত্রণালয় বিমানকে ঢেলে সাজাতে পরবর্তী কর্মসূচি নেবে।

এ প্রসঙ্গে টাস্কফোর্সের প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক বলেন, আজকে প্রাথমিক ভাবে কমিটির সদস্যদের সঙ্গে আলোচানা শুরু হয়েছে।আমাদের টার্গেট বিমানের সমস্যাগুলো তুলে ধরা, সমস্যার সমাধান করা।

/সিএ /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম