অর্থনৈতিক উন্নয়নে নৌ খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে: তোফায়েল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬

তোফায়েল আহমেদ

অর্থনৈতিক উন্নয়নে নৌ খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে ‘পানগাঁও কনটেইনার টার্মিনালে’ ভারতীয় নৌযান থেকে মালামাল খালাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কনটেইনারবাহী জাহাজ সোনার তরী নৌকল্যাণ-১ কলকাতা বন্দর থেকে ৬৫টি কনটেইনার নিয়ে পানগাঁও নদী-বন্দরে পৌঁছেছে। এর মধ্যে ১২টি কনটেইনার চট্রগ্রাম বন্দরে যাবে। এসব কনটেইনারে আয়রন স্টিল, ফেব্রিক্স, স্যান্ডেল, পেটবটলস, অটোপার্টস ও সাইকেল পার্টস রয়েছে।

নৌমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ টেক্সটাইল মিল মালিক সমিতির সভাপতি তপন চৌধুরী, সংসদ সদস্য সেলিম ওসমান, ভারতের রিডার লাইন কোম্পানির ডিরেক্টর অম্লান বাসু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দিন দিন নৌ খাত এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে সবার ঐকান্তিক প্রচেষ্টায়।’

শাজাহান খান বলেন, কলকাতা থেকে এই প্রথম পানগাঁও বন্দরে কনটেইনার সার্ভিস চালু হলো। ২০১৩ সালের ৭ নভেম্বর পানগাঁও পোর্টটি উদ্বোধন করা হয়। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশের সঙ্গে নৌপথে কনটেইনার পরিবহন চুক্তির মাধ্যমে জাহাজ চলাচল শুরু হয়। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম