‘ভালো বই হলে লেখক টিকবে, না-হলে টিকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৬

অধ্যাপক রফিকুল ইসলাম অনেক সময় বেশি বই প্রকাশিত হচ্ছে, অনেক লেখক আসছে এসব নিয়ে তর্ক তোলা হয়। আমার মনে হয়, প্রকাশিত হচ্ছে হতে দেওয়া হোক। ভালো বই হলে টিকবে না হলে লেখক টিকবে না। বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা’ আলোচনায় এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক ড. রফিকুল ইসলাম একথা বলেন।

তিনি পাঠ্যপুস্তকের আধেয় ও বইমেলার নজরদারি নিয়ে বলতে গিয়ে বলেন,এই মেলায় প্রকাশকদের দাপট দেখা যায়, তাদের কয়জন লেখকদের সঠিক সম্মানি দেন? তিনি বলেন, বর্তমানে বাংলা একাডেমির নিয়ম রয়েছে, লেখকদের সাথে রয়ালিটির সনদ জমা দিতে হবে। সেটাও নানা কায়দায় চলছে। তারপরও মেলা ভালো, বই ভালো, মিলন ভালো, লেখক যেন প্রতারিত বঞ্চিত না হন।

রফিকুল ইসলাম আলোচনায় বলেন, আমাদের ছেলেবেলায় দুটি মেলা প্রিয় ছিল: জন্মাস্টমি ও মহররমের মেলা। দেশ বিভাগের পর থেকে গ্রামে গঞ্জের বাইরে তেমন মেলা দেখিনি। তবে বলতেই হবে,একমাস ধরে পৃথিবীতে আর বইমেলা হয় না। এ কেবল বাংলাদেশেই হয়।’

তিনি আরও বলেন, এই মেলায় দুর্ঘটনাও ঘটে গেছে। লেখকের প্রাণহানি ঘটেছে, মা বোনেরা অপমানিত হয়েছেন, কাটিয়ে উঠছি বা উঠেছি। ভবিষ্যতে আর এধরনের দুর্ঘটনা ঘটবে না।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম