সেনা মালঞ্চে চলছে ভারতীয় হাইকমিশনের ভিসা ক্যাম্পিং

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৯

সেনা মালঞ্চে চলছে ভারতীয় হাইকমিশনের ভিসা ক্যাম্পিং

ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে চলছে ভারতীয় হাইকমিশনের ভিসা ক্যাম্পিং। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের লোকদের জন্য এ ভিসা ক্যাম্পের  আয়োজন করা হয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাইকশিমন এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে।  

ক্যাম্পটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান,  আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

ভারতীয় হাইকমিশন সম্প্রতি ভারতীয় ভিসা প্রক্রিয়াকে গতিশীল ও সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এটি তার এটি। গত বছর জুনে একটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ৫৫ হাজারের বেশি  বাংলাদেশিকে পর্যটক ভিসা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য একই রকমের আরেকটি ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে দুই হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।

ভিসা প্রাপ্তি প্রক্রিয়াকে সহজতর করতে সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম-এর আওতায় যেকেউ তাদের নিশ্চিত বিমান/সড়ক/রেল টিকেটসহ কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)এর ৯টি শাখাতেই তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারেন। বয়স্ক নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ৬৫বছরের বেশি বয়সীদের জন্য ৫ বছর মেয়াদী ভিসা প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। নারীদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে এবং নারী আবেদনকারী ও তাদের নিকট আত্মীয়দের জন্য আইভিএসি-এর মিরপুর শাখা শনিবার বিশেষভাবে খোলা রাখা হয়। এছাড়া কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের নির্ভরশীল সদস্যরা তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র সরাসরি আইভিএসি-এর উত্তরা শাখায় জমা দিতে পারেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম