সীমান্ত গেট খুলে দিয়েছে মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৪

টেকনাফের একটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের একটি সীমান্ত গেট (এক নম্বর দরজা) খুলে দিয়েছে মিয়ানমার সরকার। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে মিয়ানমার জানিয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

গত বছরের ৯ অক্টোবর প্রথমে বাংলাদেশ ও পরে মিয়ানমার অনানুষ্ঠানিকভাবেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল। তবে মিয়ানমার সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।

এদিকে সীমান্ত দরজা খুলে দেওয়ায় মিয়ানমার থেকে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নদীপথে একটি যাত্রীবোঝাই ট্রলার বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করলে ট্রলারটিকে আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্রলারের যাত্রীদের কাছেই বিজিবি প্রথম জানতে পারে, বাংলাদেশে প্রবেশের সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ থেকে এ বিষয়ে সবুজ সংকেত না থাকায় তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সীমান্ত দরজা বন্ধ করে দেয় দুই দেশ। এ ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

আরও পড়ুন-

রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

/এসএসজেড/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম