একটি অপশক্তি মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি: সংগৃহীত) অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘একটি অপশক্তি মুসলমানদের জঙ্গি বানানোর চেষ্টা করছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’ রবিবার দুপুরে তেজগাঁওয়ের রেলগেটের কাছে আলম মিশন পরিচালিত মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কী কারণে সারাবিশ্বে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেটা আগে জানতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে দাঁড়াতে হবে। ইসলামে মানুষ হত্যাকারী ও জঙ্গিবাদের কোনও স্থান নেই।’ যারা ভুল করে কিংবা বিভ্রান্ত হয়ে জঙ্গিবাদে জড়িয়েছে, তাদের সেই অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান তিনি ।

এবিএম গোলাম মোস্তফা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশে ইরানি দূতাবাসের কাউন্সিলর মুসা হোসাইনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম