শিশু গৃহকর্মীদের কাজ ঝুঁকিপূর্ণ ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৮

নারী সাংবাদিক কেন্দ্রের সেমিনারে বক্তারা শিশু গৃহকর্মীদের কাজকে ঝুঁকিপূর্ণ শ্রমের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাপানি সংস্থা শাপলা নীড়ের সহযোগিতায় ‘গৃহকর্মে নিয়োজিত মেয়ে শিশুদের অবস্থা’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানায় সংগঠনটি।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর নগুতাদা সুগাহারা এবং মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সংবাদের প্রতিবেদক ও বিএনএসকে’র সদস্য সেবিকা দেবনাথ।

বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু সভাপতিত্ব করেন এ সেমিনারে। তিনি বলেন, ‘শিশু গৃহকর্মীদের নির্যাতন থেকে রক্ষা করতে সচেতনতা সবচেয়ে জরুরি। সব শিশু যেন শিক্ষার সুযোগ পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।’

শিশু গৃহকর্মীদের সমস্যার কথা তুলে ধরে নগুতাদা সুগাহারা বলেন, ‘ঘরের বাইরে যে শিশুরা কাজ করে, তাদের আমরা দেখতে পাই। কিন্তু যারা ঘরের ভেতরে কাজ করে, তাদের দেখতে পাই না। গৃহকর্মীদের খবর আমরা রাখি না। বাংলাদেশের আইন অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কেউ শ্রমিক থাকতে পারে না। কিন্তু বাসাবাড়িতে ১৪ বছরের কম বয়সী শিশুরা কাজ করছে। এটা দেখার কেউ নেই।’

সেমিনারে শাপলা নীড়ের নির্বাহী পরিচালক আতিকা বিনতে বাকি বলেন, ‘কোনও ব্যাংকই শিশু গৃহকর্মীদের অ্যাকাউন্ট খুলতে দেয় না। ১৮ বছরের আগে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় না। তাই তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনএসকে’র কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সদস্য রাবেয়া বেবী, লায়লা খালেদা, আঞ্জুমান আরা শিল্পী, তাসকিনা ইয়াসমিন, রাবেয়া ইসমাত জেরিন স্মিতা, দেলোয়ারা ইয়াসমিন প্রমুখ।

/আরএআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী