বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের নকশা আঁকছে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯

নৌমন্ত্রী শাজাহান খান (ফাইল ছবি) আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের নকশা আঁকছে। দলটির নেতারা নির্বাচনের নামে ২০১৪ সালের মতো হুমকি দিতে চান। কিন্তু তাদের সে হুমকিতে জনগণ ভয় পায় না। উন্নয়নপ্রিয় জনগণ আগামীতে ভোটের মাধ্যমে তাদের অপকর্মের জবাব দেবে। সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স অব ডিপ্লোমা ইনস্টিটিউশনে ‘সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণ সভা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি’র ষড়যন্ত্র ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন । তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার আদর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’

নৌমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য নির্বাচনে আসবে। বিএনপি আন্দোলনের নামে যে মানুষ খুন করেছে, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করেছে, সেসব বিষয়ে দেশের মানুষকে জানাতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে,তা জনগণকে জানাতে হবে।’

স্মরণ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার,  অরুন সরকার রানা এবং বঙ্গবন্ধু একাডেমির  সহ-সম্পাদক মো. মিজি প্রমুখ।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম