মাতুয়াইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৮

মাতুয়াইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ

মাতুয়াইলের কোনাপাড়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। বাকিদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোনাপাড়ায় মবিনবাগ চৌরাস্তার রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

দগ্ধরা হলেন, বাবুর্চি মো. ফারুক মিয়া (৪২), চাঁন মিয়া (৩৫), মো. বিল্লাল, মো. হারুন  ও খেলানি ওরফে পিচ্চি।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল বলেন, ‘অগ্নিদগ্ধের মো. ফারুক মিয়ার শরীরের ৬৬ শতাংশ এবং মো. চাঁন মিয়ার ৫৭ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের শরীরের ১০-১২ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিদগ্ধরা জানান, সকালে রেস্টুরেন্টের কিচেন রুমে বাচুর্চি ও তার সহকারী রান্না করতে চুলায় ধরাতে গেলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।

তাদের অভিযোগ, গ্যাসের সিলিন্ডার লিকেজ ছিল। তবে এ ব্যাপারে মালিকপক্ষকে জানালেও এ ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি।

/এআইবি/এমডিপি/এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম