পথচারীদের সচেতন করতে এসে শাহবাগে ফুলের মার্কেট উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৫

পথচারীদের ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করতে এসে শাহবাগে ফুলের মার্কেট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শাহবাগে ফুলের মার্কেট উচ্ছেদ

পথচারীদের ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতন করতে বেলা সাড়ে ১১টায় শাহবাগে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় ম্যাজিস্ট্রেট মশিউর রহমান দুই পথচারীকে ৯০ টাকা জরিমানা করেন।
ফুটপাত ও ফুটওভার ব্রিজে ভাসমান ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীরা থাকার কারণে সাধারণ মানুষের চলাচলের উপযোগী নয়-সাংবাদিকদের এমন অভিযোগের পর ম্যাজিস্ট্রেট ফুটপাত ও ফুটওভার ব্রিজে অভিযান শুরু করেন। বেলা সোয়া ১২টার দিকে গিয়ে তিনি দেখতে পান ফুলের মার্কেটের পাশে ফুটওভার ব্রিজটির সিঁড়ি দখল করে আছে ফুল ব্যবসায়ীরা। এছাড়া ব্রিজের ওপরে শুয়ে বসে সময় কাটাচ্ছে মাদকসেবীরা। তখন তিনি সেগুলো উচ্ছেদ করেন। ম্যাজিস্ট্রেট একইসঙ্গে শাহবাগ থানার পাশে গড়ে ওঠা ফুলের মার্কেটেও উচ্ছেদ অভিযান শুরু করে ফুল ও ফুলের দোকানদের সরিয়ে দেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘আগে ফুটপাত ও ফুটওভার ব্রিজে মানুষের চলাচল উপযোগী করছি। এরপর আবারও পথচারীদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’ শাহবাগে ফুলের মার্কেট উচ্ছেদ
এদিকে, বিনা নোটিশে ফুলের মার্কেট উচ্ছেদ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাহবাগ ক্ষুদ্র ফুলব্যবসায়ী সমবায় সমিতির নেতারা। সংগঠনটির সভাপতি সালাম বলেন, ‘আমাদেরকে কোনও নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। অনেক টাকার ফুল নষ্ট করা হয়েছে। আমাদেরকে পুনর্বাসন না করে এ উচ্ছেদ পরিচালনা করায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও স্থায়ী কোনও ব্যবস্থা করা হয়নি। সিটি করপোরেশনের মেয়র আমাদের ফুটপাতের ওপর থাকতে বলেছেন, রাস্তায় যেন কোনও ক্ষতি না হয় আমরা সেভাবেই ব্যবসা করছি। কিন্তু আজকে কোনও নোটিশ ছাড়া এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’
/আরজে/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক