ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের অ্যাসেম্বলি শুরু ১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আইপিইউ এর ১৩৬তম অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে। অ্যাসেম্বলিতে আইপিইউ ভুক্ত দেশগুলোর স্পিকার এবং সংসদ সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাসেম্বলি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালায়ের সভাকক্ষে এ সম্পর্কিত এক প্রস্তুতিমূলক  সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এই অ্যাসেম্বলিতে অংশগ্রহণকারী ডেলিগেট এবং তাদের সঙ্গে আগত অতিথিদের কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরার জন্য ঐতিহ্যবাহী বস্ত্র ও পাটজাত পণ্য, এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম, সোলার প্যানেল, আইসিটির অগ্রগতি, কমিউনিটি ক্লিনিক মডেল এবং মা ও শিশু স্বাস্থ্যে অগ্রগতি, বেসরকারি পর্যায়ে আড়ং, জামদানি, তাঁত, মসলিন, সিল্ক, সিরামিকের পণ্য, গার্মেন্ট লেদার, রেশমি, চুরি, মেটালের গহনা, পুতুল, উপ জাতীয়দের ঐতিহ্যবাহী পণ্যসহ অন্যান্য দেশীয় পণ্য ও দ্রবাদি প্রদর্শনীর জন্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুনশি শফিউল হক, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজ, আবু হোসেন বাবলা, নজরুল ইসলাম বাবু, মো. সানোয়ার হোসেন, নাইমুর রহমান দুর্জয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (১ মার্চ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ) উপস্থিত ছিলেন।

/এসআই/এমডিপি/এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম