রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানোর সরকারি সিদ্ধান্তে সমর্থন সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৯

টেকনাফের হ্ণীলা অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে পুনর্বাসনের প্রতি সমর্থন জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। উপযুক্ত ব্যবস্থা নিয়েই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানো হবে কমিটিতে মত প্রকাশ করা হয়েছে।

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মত আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদ সচিবালয়ের  বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মতামত ব্যক্ত করা হয় যে, রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ভিত্তিতে হলেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেই তাদের ঠেঙ্গারচরে স্থানান্তরিত করা হবে। এখানে তাদের প্রতি অমানবিক আচরণের প্রশ্নই ওঠে না।

বৈঠকে রোহিঙ্গাদেরকে ঠেঙ্গারচরে নেওয়ার সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয়। ‘ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় মর্মে এবং রোহিঙ্গাদের বিরান ভূমিতে বাসের অযোগ্য স্থানে স্থানান্তর করার অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ’ ইত্যাদি নেতিবাচক প্রচারণার নিন্দা জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে যেসকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে এবং যারা নতুনভাবে প্রবেশ করেছে, তাদের মিয়ানমার যাতে  ফিরিয়ে নেয়, সে লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয় যে,রোহিঙ্গা সমস্যাটির উৎপত্তি মিয়ানমারের অভ্যন্তরে এবং এর সমাধান মিয়ানমার সরকারকেই করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ সমস্যাটি সমাধানের জন্য বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রাখারও  সুপারিশ করা হয়।

/ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের