আরও একটি গাড়ি হস্তান্তর করলো বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩০

গাড়ি

বিশ্বব্যাংক শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে তাদের সাবেক কর্মকর্তাদের ব্যবহৃত আরও একটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে। নিয়ম বহির্ভুতভাবে গাড়ি হস্তান্তরের অভিযোগে তদন্ত চলাকালে বিশ্বব্যাংক টয়োটা মডেলের এই গাড়িটি ফেরত দিলো।কাগজপত্র যাচাই শেষে শুল্ক গোয়েন্দা আজ গাড়িটি জব্দ দেখিয়েছে।

এ নিয়ে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে শুল্ক গোয়েন্দা বিভাগ বিশ্বব্যাংকের মোট তিনটি গাড়ি জব্দ করলো। সম্প্রতি বিশ্বব্যাংকের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধার আওতায় আনা ১৬টি গাড়ি অপব্যবহারের অভিযোগ আনে শুল্ক গোয়েন্দা। এর ৫ দিন পর দুটি গাড়ি হস্তান্তর করে বিশ্বব্যাংক।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, টয়োটা মডেলের এই গাড়িটি গত ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাংক বাংলাদেশ অফিস থেকে একজন কর্মকর্তার মাধ্যমে কাকরাইলস্থ শুল্ক গোয়েন্দার সদর দফতরে প্রেরণ করে। এর সঙ্গে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের একটি চিঠিও দেওয়া হয়। স্বেচ্ছায় গাড়ি জমা দেওয়ার কথা বলা হয়। কাগজপত্র যাচাই শেষে আজ গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি জানান,গাড়িটির সাথে চিমিয়াও ফান যে চিঠি দিয়েছে,তাতে শুল্ক গোয়েন্দার চলমান তদন্তে সার্বিক সহযোগিতার অঙ্গীকারের কথা বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক বিদেশি সংস্থায় কর্মকর্তাদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার সংক্রান্ত চলমান তদন্তের প্রয়োজনে শুল্ক গোয়েন্দা সদর দফতর থেকে বিশ্ব ব্যাংকের কাছে তথ্য চাওয়া হয়। তাদের চিঠিও দেওয়া হয়। এরপর বিশ্ব ব্যাংক বাংলাদেশ কার্যালয় থেকে ১৯ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা দফতরে উপস্থিত হয়ে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ব ব্যাংক কর্মকর্তারা শুল্ক গোয়েন্দার তদন্তে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম