২৮ ওষুধ কোম্পানির পেনিসিলিন ও ক্যানসারের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২

হাইকোর্ট

ডিসেন্ট, একমি ফার্মাসহ ২৮ ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন ও ক্যানসারের ওষুধ আগামী ৭২ ঘণ্টার মধ্যে উৎপাদন এবং বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এছাড়া আদালত একটি রুল জারি করে বলেন, এই ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না। স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে একই হাইকোর্ট বেঞ্চের নির্দেশে ২০টি কোম্পানির সব ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদনও বন্ধই রয়েছে। মানসম্মত ওষুধ উৎপন্ন না করায় এ সব কোম্পানির লাইসেন্সও বাতিল করে দেন হাইকোর্ট।

আবেদনের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে ওই কোম্পানিগুলোর ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলে উৎপাদন বন্ধের সুপারিশ করা হয়েছিল। তারপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এর পক্ষ থেকে রিট আবেদন করেছিলাম। সেটির ভিত্তিতেই আজ এই নির্দেশ দেওয়া হয়েছে।'

/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম