থানা হেফাজতে নির্যাতন: পটুয়াখালীর সার্কেল এএসপিকে প্রত্যাহারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৪

হাইকোর্ট

আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর বাউফল থানার সার্কেল এএসপি সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের পরিবারকে নিরাপত্তা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সার্কেল এএসপি সাইফুল ইসলাম এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে ওসির পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এএসপির পক্ষে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম শুনানি করেন। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া, অ্যাডভোকেট ফারুক হোসেন।
আদালত নির্যাতনের ঘটনা তদন্ত করে ১৯ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হয়ে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম খান ফারুকী ব্যাখ্যা দাখিল করেন।
২০ ফেব্রুয়ারি তাদের সোমবার স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম