সিনিয়র সচিব হলেন শহিদুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৫

শহীদুল হক লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমান চুক্তি বাতিল করে সিনিয়র সচিব হিসেবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শহিদুল হককে বর্তমান কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন মন্ত্রণালয় সূ্ত্রে জানা গেছে, ১৯৫৫ সালের ১৩ নভেম্বর নওগাঁ জেলার নিয়ামতপুরে জন্ম নেওয়া শহিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা হিসেবে মুন্সেফ পদে যোগদান করেন। মুন্সেফ ছাড়াও সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, সাব-জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৮ সালে লেজিসলেটিভ ড্রাফটিং উইং প্রতিষ্ঠার পর ২০০৯ সালে বিভাগ হলে সচিব হিসেবে দায়িত্ব পান শহিদুল হক। ২০১৪ সালে অবসরের পর প্রথম দফায় এক বছর এবং দ্বিতীয় দফায় দুই বছর মেয়াদে তাকে বিভাগের সচিব হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 

এসএমএ/এএআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক