মনপুরার সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০

মনপুরার সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ হাজার সংখ্যালঘুর ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভূমি গ্রাসের শিকার নারী শিশুদের নির্যাতন বন্ধ এবং জল ও ভূমিদস্যুদের কবল থেকে সংখ্যালঘুদের বাঁচানোর দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মনপুরা উপজেলার আহ্বায়ক শ্রী ভবেস চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বঙ্গোপসাগরের কোল ঘেঁসে ভোলা জেলাধীন মনপুরা থানায় আমাদের হাজার বছরের বসবাস। যুগের পর যুগ নদী ভাঙ্গনের কবলে পড়ে আমরা একে তো অসহায় অন্যদিকে ভূমিগ্রাসী, সন্ত্রাসী, জলদস্যুদের অত্যাচার নিপীড়নে ৫ হাজার পরিবার জিম্মিদশা নিয়ে জীবন যাপন করছি। সংখ্যালঘু হওয়ার কারণে আমাদের পাশে এখন আর কেউ নেই। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে প্রশাসনসহ সংশ্লিষ্টরা সময় মতো কেউ উপস্থিত হতে পারে না, আবার অনেক সময় কেউ উপস্থিত হলেও সময় গড়িয়ে অনেক দূরে চলে যায়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে ভবেস চন্দ্র মজুমদার জানান, ১ নং মনপুরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের উপর সবচেয়ে বেশি ভরসা করে ভোট দিয়েছিলেন সেই তিনিই জল ও ভূমিদস্যু হিসেবে এখন জীবন্ত আতন্ক তাদের জন্য। এ সময় তিনি চেয়ারম্যান আলাউদ্দিনের অত্যাচার থেকে সংখ্যালঘুদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাস গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, আলো মিছিলের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

/আরএআর/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম