উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:২৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:৩০

জাতীয় সংসদ (ছবি: সংগৃহীত) উন্নয়ন অর্থনীতি, জনসংখ্যা তথ্য ও অন্যান্য সামাজিক বিজ্ঞানসহ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা, অনুসন্ধান ও জ্ঞান বিস্তারের জন্য একটি প্রতিষ্ঠান গঠন এবং এ সংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নের সুযোগ রেখে সংসদে ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল-২০১৭’ পাস হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিলটির ওপর বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃততিতে মন্ত্রী জানান, আদালতের নির্দেশে সামরিক শাসনের আমলে জারিকৃত অধ্যাদেশকে আইনে পরিণত করতে এবং বাংলা ভাষায় আইন প্রণয়নের জন্য এই বিলটি আনা হয়েছে। গত বছরের ৮ ডিসেম্বর বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়। পরে তা পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বুধবার সংসদীয় কমিটির সুপারিশ আকারে বিলটি পাস হয়। 

বিলে প্রতিষ্ঠান, কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, প্রতিষ্ঠানের ক্ষমতা ও কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে পরিকল্পনামন্ত্রীকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বোর্ডের সভা, মহাপরিচালক, সচিব, কমিটি গঠন, নীতি সমন্বয় কমিটি, প্রশাসন বিষয়ক কমিটি, অর্থ বিষয়ক কমিটি, কমিটির সভা, তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নীরিক্ষা প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ আনুষঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম