নাশকতার মামলায় বিএনপির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১২:০০আপডেট : ০২ মার্চ ২০১৭, ১২:১৯

বিএনপি পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসাইন মোল্লা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিচারক সেইসঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৪ আসামির বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পলাতক আসামিরা হলেন- বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, মারুফ কামাল খান, আজিজুল বারি হেলাল, মীর শরাফত আলী শপু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ৩৪ জন।
এছাড়া মামলায় শুনানিতে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, এমকে আনোয়ার, রিজভী আহমেদ ও শওকত মাহমুদসহ ১৩ জন আদালতে হাজির ছিলেন। তারা এ মামলায় জামিনে আছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয় বিএনপি ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হলে ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
/এসআইটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম