২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৭:৫২আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৭:৫৪

 

জাতীয় সংসদ (ছবি: সংগৃহীত) একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মমতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব সংসদে উঠছে। আগামী ১১ মার্চ এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে এ তথ্য জানিয়েছেন। এই প্রস্তাব নিয়ে আলোচনার কারণে সংসদ অধিবেশনের মেয়াদও একদিন বাড়বে বলে স্পিকার জানান।

স্পিকার বলেন, ‘কার্য উপদেষ্টা কমিটি ৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এ অধিবেশ ১১ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন চলমান থাকবে। ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষ হবে। ১১ মার্চ শনিবার ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে সংসদে আলোচনার পর তা গৃহীত হলে নির্বাহী বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ হিসেবে এ বছর ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের সম্ভাবনা রয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের দাবি তোলেন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মমতা ভবিষ‌্যৎ প্রজন্মও যেন জেনে বড় হয়, সে লক্ষ‌্যে ২৫ মার্চ গণহত‌্যা দিবস হিসেবে পালনের উদ‌্যোগ নেওয়ার কথা জানান।

ওই দিন স্পিকার ড. শিরীন শারমিন বলেন, ‘২৫ মার্চে গণহত্যা দিবস পালনের দাবি সংবলিত একটি প্রস্তাব আমি ইতোমধ্যেই পেয়েছি। একজন সংসদ সদস্য বিষয়টি দিয়েছেন। আমরা অগ্নিঝরা মার্চের যেকোনও একদিন সংসদের বৈঠকে আলোচনা করব।’

ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি