মূর্তি অপসারণে ১৫ দিনের সময় বেঁধে দিলো ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৩:২০আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৩:২০

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের মানববন্ধন হাইকোর্টের সামনে বসানো গ্রিক দেবীর মূর্তি আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ না করলে হাইকোর্ট ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। ধর্মভিত্তিক মুসলিম দলগুলোকে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন ঘোষণা দেয় সংগঠনটি।

আওয়ামী ওলামা লীগের অভিযোগ, হাইকোর্টের সামনে মূর্তিটি বসিয়েছেন প্রধান বিচারপতি। সংগঠনটির সভাপতি মুহাম্মদ আখতার হুসাইন বুখারী বলেছেন, ‘মূর্তি যেই বসাক না কেন, এর দায়ভার পুরোটাই সরকারের ওপর বর্তায়। এটি অপসারণের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই মূর্তি অপসারণ না করলে হাইকোর্ট ঘেরাও করা হবে।’

অন্য বক্তাদের মন্তব্য, প্রধান বিচারপতিকে গ্রেফতার করে রিমাণ্ডে নিলেই মূর্তি বসানোর আসল রহস্য বের হয়ে আসতে পারে। মূর্তি অপসারণের আলটিমেটাম দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ অবিলম্বে বাতিল করতে হবে বলেও দাবি জানায় ওলামা লীগ।

এদিকে পহেলা বৈশাখে সারাদেশে সরকারিভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এটিও বাতিলের দাবি জানানো হয়েছে ওলামা লীগের মানববন্ধনে।

বক্তারা বলেন, “এ সিদ্ধান্ত মুসলমানদেরকে হিন্দুদের উৎসব পালনে বাধ্য করার শামিল। অবিলম্বে এটি বাতিল করতে হবে। কারণ ‘পহেলা বৈশাখ’ এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ বাঙালি বা মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি।”

মানববন্ধনে আরও ছিলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম