‘লক্কড়-ঝক্কড়’ বাসের বিরুদ্ধে অভিযান আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ২০:২৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০৭:১১





ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে চলাচলকারী ‘লক্কড়-ঝক্কড়’ বাসের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আজ (রবিবার)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটি, ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে। এতে সহযোগিতা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, রবিবার সকাল এগারটায় গুলিস্তানে ডিএসসিসি, পুরানা পল্টন মোড়ে বিআরটিএ ও মতিঝিল এলাকায় ঢাকা জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করবে। পরে পুরনো ঢাকার বাহাদুরশাহ পার্ক, আজিমপুর এলাকায়ও অভিযান চালানো হবে।
ডিএসসিসি জানিয়েছে, ‘লক্কড়-ঝক্কড়’ বাসের শুধু কাগজপত্রই নয়, বাসের বাস্তব অবস্থা এবং চালকের শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য বিষয়ও যাচাই করা হবে। ত্রুটি পাওয়া গেলে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনির্ধারিত স্থানে পার্কিং ও যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আদালত।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে অনুষ্ঠিত বিআরটিএ, ঢাকা জেলা প্রশাসন ও ডিএমপি কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা করেন, ১ মার্চ থেকে নগরীতে ২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না।
মেয়রের ঘোষণার পর ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগকে প্রধান করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। তিন সংস্থার কর্মকর্তারা এই কমিটির সদস্য। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামকে। বৃহস্পতিবার নগরভবনে অনুষ্ঠিত ওযার্কিং কমিটির সভায় রবিবার থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, গত ১ মার্চ থেকে ‘লক্কড়-ঝক্কড়’ বাসের বিরুদ্ধে অভিযান শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু আকস্মিকভাবে পরিবহন ধর্মঘট হওয়ায় পরিকল্পনা পরিবর্তন করা হয়।
ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম