নব্য জেএমবি’র কমান্ডার বড় মিজান ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১২:৩০আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১২:৩০

আদালত

নব্য জেএমবি’র সামরিক কমান্ডার মিজানুর রহমান ওরফে বড় মিজানকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড শুনানি শেষে ৩ দিনের আবেদন মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. দেলোয়ার হোসেন মুখ্য মহানগর হাকিম আদালতে মিজানকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন মামলার মূল নথিপত্র না থাকায় বিচারক রবিবার শুনানির দিন নির্ধারণ করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি সামরিক কমান্ডার মিজানুর রহমানকে বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। মিজান চাঁপাইনবাবগঞ্জ এলাকায় নব্য জেএমবি’র আঞ্চলিক সংগঠক ও সামরিক কমান্ডার ছিল। ওই সীমান্ত দিয়ে গোপনে বোমা ও বিস্ফোরক আমদানি করে তা চরমপন্থী দলগুলোর কাছে সরবরাহ করতো। গুলশান হামলায় বোমা বানাতে ব্যবহৃত বিস্ফোরকও সে সরবরাহ করে। এগুলো কোথা থেকে কীভাবে এনেছেন এবং এসব ঘটনায় আরও কারা কারা জড়িত ছিল তাদের নাম পরিচয় জানতেই তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে বড় মিজানকে আসামী করে মামলা করেন ডিবি এসআই শাহীনুর রহমান। এই মামলায় আরও ছয়জন গ্রেফতার রয়েছে।

এসআইটি/এমএ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম