বৃষ্টিতে বিদ্যুতে ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ০২:২২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০২:২২

সপ্তাহের প্রথম কর্মদিবসে সন্ধ্যার পর হঠাৎ ঝড় আর বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলেই রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ চলে যায়। অনেক এলাকাতেই দীর্ঘ সময় ধরে দেখা মেলেনি বিদ্যুতের। তাতে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়।

ঢাকার আকাশে মেঘ রাজধানীতে দুপুর থেকেই বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যার পড়ে কিছু কিছু এলাকায় শুরু হয় ভারি বৃষ্টি। রাত ৯টার দিকে ভারি বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়। এতে বনশ্রী, শান্তিনগর, যাত্রাবাড়ী, কাজলা, দয়াগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়।

রাজধানীর পূর্ব নাখালপাড়ার বাসিন্দা সানজিদা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃষ্টি শুরুর পর হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে। এক ঘণ্টারও বেশি সময় পার হয়েছে, এখনও বিদ্যুৎ আসেনি। এতদিন পর্যন্ত তেমন লোডশেডিং না হওয়ায় তেমন প্রস্তুতিও নেই। তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসে অপেক্ষা করছি বিদ্যুৎ আসার।’

ডিপিডিসি’র পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি। এ কারণে কিছু কিছু স্থানে সরবরাহ লাইনের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। আশা করি, এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

/ওএফ/টিআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম