বিচারকের অসুস্থতায় পেছাল হোসনি দালানে বোমা হামলা মামলার শুনানি

আদালত প্রতিবেদক
০৬ মার্চ ২০১৭, ১৮:৩০আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:৩২

আদালত

আদালত চলাকালীন সময়ে বিচারক অসুস্থ হয়ে পড়ায় হোসনি দালান বোমা হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ঠিক করে দেন। সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল এ তথ্য জানান।

মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় সমস্ত তদন্ত বিষয়ক, অনুমোদন বিষয়ক আনুষ্ঠানিকতা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে। আসামিদের মধ্যে ৪ জন জামিনে এবং ৬ জন কারাগারে রয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলো- মাসুদ রানা সুমন, মো. কবীর হোসাইন রাশেদ, আবু সাঈদ সালমান, মো. আরমান মনির, জাহিদ হাসান রানা, রুবেল ইসলাম সুমন। আর জামিনে থাকা আসামিরা হলো- চান মিয়া, ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন শেখ এ অভিযোগপত্র দেন। গত ৯ ফেব্রুয়ারি একই বিচারক অভিযোগপত্র আমলে নিয়েছিলেন। এ মামলার অভিযোগপত্রে সরকারের অনুমোদন মেলে গত বছরের ২৯ জুনে। আর অভিযোগপত্র তৈরি হয় সে বছরের ২১ এপ্রিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনি দালানে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক লোক আহত হন। শিয়া সম্প্রদায়ের উপর এই হামলায় সাজ্জাদ হোসেন সানজু নামে এক কিশোর নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক, পরে মারা যান আরও একজন।

/এসআইটি/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম