কুমিল্লা সিটি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ২০:৩৯আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:৪২

 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সোমবার অনুষ্ঠিত দেশের ১৪ উপজেলা পরিষদ ও ৪টি পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে, তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকায় তা প্রতিযোগিতামূলক হবে।’ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ইসি সচিব বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে। ওই সিটি নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ যেমন থাকবে, তেমনি থাকবে সচেতন ভোটারদের উপস্থিতিও।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইসি সচিব আরও বলেন, ‘প্রতিটি নির্বাচনেই আমরা সমান গুরুত্ব দেই। কুমিল্লা সিটি নির্বাচন যেহেতু বড় নির্বাচন, তাই সেখানের আরও সতর্কতা অবলম্বন করা হবে, যেন কোনোভাবেই কোনও ঝামেলা না হয়।’ তিনি জানান, ‘আগামী ৯ মার্চ এ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ইসি সচিবালয়ের সভাকক্ষে। এ নির্বাচন নিয়ে কমিশন খুবই কঠোর অবস্থানে রয়েছে। কাউকে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না।’

সোয়া কোটি ভোটারকে লেমিনেটিং কার্ড দেওয়া হবে

সবার জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র—স্মার্টকার্ড বিতরণের পরিকল্পনা অংশ হিসেবে ২০১৪ সালের পরে ভোটার তালিকায় নাম ওঠানো নাগরিকদের লেমিনেটিং কার্ড দেওয়া বন্ধ রাখা হলেও আবার তা চালু করতে যাচ্ছে। এ বিষয়ে ইসি সচিব জানান, ‘২০১৪ সাল থেকে লেমিনেটিং কার্ড বিতরণ বন্ধ রাখা হয়েছিল। ফলে ২০১৪ সালের এপ্রিলের পর যারা ভোটার হয়েছে তারা কোনও কার্ডই পান। তাদের না আছে লেমিনেটিং কার্ড, না আছে স্মার্ট কার্ড। যেহেতু এনআইডি বিতরণে সময় লাগছে। এ জন্য ওইসব ভোটারের ব্যবহারের জন্য আমরা লেমিনেটিং কার্ড দেব।’ আগামী ২৮ মার্চ কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সচিব উল্লেখ করেন।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম