জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আংশিক পুনরায় তদন্ত চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া। তার আইনজীবী জাকির হোসেন ভুইঞা এ তথ্য জানিয়েছেন। আগামীকাল বুধবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর রশিদ।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
দুদক বলছে, ১৯৯৩ সালে খালেদা জিয়া এই ট্রাস্টের নামে ৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ২১৬ টাকা নিয়ে আসেন সৌদি আরব থেকে এবং আত্মসাৎ করেন। এদিকে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের দাবি এই টাকা সৌদি আরব থেকে নয়, কুয়েতের আমির পাঠিয়েছেন এবং সোনালী ব্যাংকে সেই টাকা জমা আছে।
তাদের আরও দাবি, সেই টাকা সুদে আসলে এখন ৫ কোটি ৭৫ লাখ দাঁড়িয়েছে যা পুনঃতদন্তে বেরি হয়ে আসবে।
/এমটি/ইউআই/এসটি/








