নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করবে। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কর্মসূচির মধ্য রয়েছে, ১৭ মার্চ সকাল ৭টায় ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ১০ উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক হল, মসজিদ, উপাসনালয়ে প্রার্থনা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় সংগীত বিভাগের উদ্যোগে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে সকাল ১০-১২ টা পর্যন্ত চারুকলা অনুষদের আয়োজনে টিএসসি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। খবর বাসস।
/এসটি/








