চিকিৎসকদেরকে আরও নিবেদিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১৯:৩৫আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৯:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে আরও নিবেদিত হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আশা করেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস-এর মতো সংগঠনগুলো কিডনি রোগ প্রতিরোধ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামীকাল ৯ মার্চ বৃহস্পতিবার ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে আজ বুধবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বিশ্ব কিডনি দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘স্থূলতা কিডনি রোগ বাড়ায় ,সুষ্ঠু জীবনযাপনে সুস্থ কিডনি’।
কিডনি রোগীদের জন্য পর্যায়ক্রমে এর সুযোগ-সুবিধার পরিধি আরও বাড়ানো হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘কিডনি বিকল রোগীদের জন্য অত্যন্ত কম খরচে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে সীমিত আকারে আন্তর্জাতিক মানের ডায়ালাইসিস সেবা কেন্দ্র চালু করেছি।’
তিনি বলেন, সারা বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এ রোগে মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। কাজেই এই সকল রোগের মূল কারণ অনুসন্ধান এবং প্রতিরোধের উপায় বের করা জরুরি।
এ ক্ষেত্রে সাধারণ জনগণের সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণায় দেখা গেছে স্থূলতা ও কিডনি রোগের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। স্বাস্থ্যকর জীবন প্রণালী অনুসরণ করে স্থূলতা প্রতিরোধ করা যায়। স্থূলতা হ্রাস পেলে কিডনি রোগও হ্রাস পাবে। বাসস

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম