টিভি খুললেই দেখা যায় গান সম্প্রচারিত হচ্ছে, চলচ্চিত্রের গান, নাটকের গান এবং সাধারণ গানের মিউজিক ভিডিও। গাড়িতে, সিডিতে প্রতিনিয়তই গান শুনি আমরা। মিউজিক ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলগুলোর হিট ও তুমুল। পাশাপাশি বেতার ও এফএম রেডিওর প্রাণও এই গান। গানের প্রচার ও প্রসার চলছে। কিন্তু প্রশ্ন উঠছে গান কী দেখার না শোনার?
গানের আদ্যোপান্ত নিয়ে আজকে বাংলা ট্রিবিউন বৈঠকি ‘গান কী দেখার না শোনার’। এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সঙ্গীতজ্ঞ, গবেষক, ও গান প্রচার ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্টরা আলোচনা করবেন এই বৈঠকিতে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন গীতিকবি ও গবেষক মোহাম্মাদ রফিকউজ্জামান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, এমআইবি প্রেসিডেন্ট ও লেজার ভিশনের প্রযোজক এ কে এম আরিফুর রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, নির্মাতা চন্দন রায় চৌধুরী, সংগীতশিল্পী ইমরান, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবির কন্টেন্ট ম্যানেজমেন্ট-এন্টারটেইনমেন্ট ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, রেডিও ফুর্তির স্টেশন ম্যানেজার, প্রোগ্রাম অ্যান্ড আর্টিস্ট পিআর সার্জিনা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/এফএএন/








