জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদার আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৩:১১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৩:১১

হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৯ মার্চ ট্রাস্ট দুর্নীতি মামলার অর্থের উৎস সম্পর্কিত অংশ পুনঃতদন্তের জন্য খালেদা জিয়ার করা আরেকটি আবেদনও খারিজ করে দেন আদালত।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করা হয়। এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।

এ মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ। ইতিমধ্যে এ মামলায় তার জবানবন্দি শেষ হয়েছে। গত ২০১৫ সালের ২৫ মে তার সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আসেন খালেদা জিয়া। দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত রায় পাওয়া গেল।

/এমটি/ইউআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম