অনুমোদনহীন কেমিক্যাল কারখানা বন্ধে ডিএসসিসি’র অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১৪:৪২আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৯:০৩

কেমিক্যাল গোডাউন ও দোকানের বিরুদ্ধে অভিযান রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনুমোদনহীন কেমিক্যালের কারখানা, গোডাউন ও দোকানে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার দুপুর সোয়া ১২টায় ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন এ অভিযানের উদ্বোধন করেন।

কেমিক্যাল গোডাউন ও দোকানের বিরুদ্ধে অভিযান অভিযানের প্রথমদিন পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এক নম্বর গলিতে ইউনিক পলিমার নামের একটি দার্হ্য কেমিক্যাল কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানার কর্মচারী পুবান আলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেজ তানজিলা কবীরের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

তানজিলা কবীর জানান, ‘ইউনিক পলিমার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছ থেকে প্লাস্টিক কারখানার অনুমোদন নিয়ে দার্হ্য পদার্থ উৎপাদন করছিল। এখানে জুতার সল্যুশন (আঠা) ও রংসহ বিভিন্ন উপকরণ তৈরি করা হয়। এ কারণে এ কারখানার মালিককে জরিমানা ও কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কেমিক্যাল গোডাউন ও দোকানের বিরুদ্ধে অভিযান অভিযানে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, ঢাকা জেলা প্রশাসন প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অভিযানের সমন্বয় করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অভিযান উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আজ থেকে কেমিক্যাল বিরোধী অভিযান শুরু হলো। অনুমোদন না নিয়ে কোনও কেমিক্যালের দোকান বা গোডাউন ঢাকায় থাকতে পারবে না।’

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম