নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করবে দিল্লিস্থ বাংলাদেশি হাইকমিশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৪:৩১আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৪:৩৪

দিল্লিস্থ বাংলাদেশি হাইকমিশন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য ১৭ মার্চ দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ই মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক রচনা প্রতিযোগিতা।

বিকাল ৪টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হবে। এরপর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বক্তব্য রাখবেন।

বিকাল সাড়ে ৫টা থেকে ৬-৪৫ মিনিট পর্যন্ত কবিতা আবৃত্তি এবং গল্প বলার প্রতিযোগিতা হবে । সন্ধ্যা ৭ থেকে ৭-৩৫ মিনিট পর্যন্ত জাতির জনকের জীবন ভিত্তিক ‘আমাদের বঙ্গবন্ধু’ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক