নীলক্ষেত মোড় ছেড়ে দিয়েছে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ১৫:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৫:২১

নীলক্ষেত মোড় ছেড়ে দিয়েছে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা নীলক্ষেত মোড়ের অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো সমাপ্ত ঘোষণা করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। মঙ্গলবার দুপুর ২ টা ১৫ মিনিটে কলেজটির ছাত্রী আন্দোলনের সমন্বয়ক সাবরিন সুলতানা সুমিনুর অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবারও নীলক্ষেত মোড় অবরোধ করবেন তারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউট মর্যাদা পাওয়ার দাবিতে গতকাল সোমবার থেকেই নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নীলক্ষেত হয়ে  মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরবর্তীতে বিকল্প রুট দিয়ে যানবাহনগুলো চলাচল শুরু করলেও শহরজুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। তবে গত তিনদিন ধরে আন্দোলন চলতে থাকলেও তারা সরকারের পক্ষ থেকে কোনও সাড়া পায়নি বলেও জানান।

/আরএআর/টিএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম