সর্বাধুনিক ওটি কমপ্লেক্স হবে বিএসএমএমইউ’তে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ১৭:১৫আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৮:৩৮

বিএসএমএমইউতে অত্যাধুনিক অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন উপাচার্য ডা. কামরুল হাসান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশের সর্বাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার (ওটি) কমপ্লেক্স চালু করা হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সিলেন্স কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেলো।

ইতোমধ্যেই সাধারণ জরুরি বিভাগের অবকাঠামোগত কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

আজ ১৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র কেবিন ব্লকের ১১তলায় নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ইউরোলজি ও নাক কান গলা বিভাগের অপারেশন কক্ষ ও রিকোভারি কক্ষ সম্বলিত সর্বাধুনিক মডিউলার ওটি কমপ্লেক্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. কামরুল হাসান খান আরও বলেন, ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের কনস্ট্রাকশন কাজ জুলাই মাসে শুরু হবে। সি ব্লকের পুরনো আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)-এর সংস্কার কাজও সম্পন্ন হওয়ার পথে রয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা.মো.শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবা দেওয়ার যে কার্যক্রম এই বিশেষায়িত হাসপাতালে শুরু হয়েছে সেটি মডিউলার ওটি কমপ্লেক্স চালু হওয়ার মধ্য দিয়ে আরও বেড়ে গেলো। এখানে লিভার, কক্লিয়ার, কিডনি ট্রান্সপ্ল্যান্ট-এর মতো জটিল অপারেশন করা সম্ভব হবে বলেও বলেন ডা. শারফুদ্দীন আহমেদ।  একইসঙ্গে সর্বাধুনিক এ ওটিতে সংক্রমণের মাত্রা খুবই কম হয়ে থাকে বলে জানান তারা।      

অ্যানেসথেসিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিকের সভাপতিত্বে এবং নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, পরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনসহ অন্যরা।

/জেএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম