রাশিয়ার সঙ্গে ২০টি চুক্তি করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ২২:৩২আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২২:৪০

রাশিয়ার সঙ্গে ২০টি চুক্তি করতে চায় বাংলাদেশ আগামী মাসে রাশিয়ায় শীর্ষ পর্যায়ের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রাশিয়া সফর করবেন। শীর্ষ পর্যায়ের এই সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘গত বছর রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ঢাকায় আসার কথা থাকলেও বিভিন্ন কারণে সফরটি হয়নি। আমরা আশা করছি, আগামী  কয়েক মাসের মধ্যে এ সফরটি হবে।’  

ওই কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রায় ২০টি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় যত বেশি সম্ভব চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করব আমরা। চূড়ান্ত হয়ে গেলে অভ্যন্তরীণ প্রক্রিয়ার কাজ শেষ করে শীর্ষ পর্যায়ের সফরে চুক্তিগুলো স্বাক্ষর হবে।’

তিনি জানান, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে রাশিয়ারও আগ্রহ আছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশের কোনও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে দেশটিতে যাচ্ছেন। ১১ থেকে ১৩ এপ্রিল রাশিয়া সফরের সময় তিনটি সমঝোতা স্মারকে সই করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে, দুই দেশের সংবাদ সংস্থা বাসস ও তাসের মধ্যে এবং সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হবে।

এসএসজেড/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম