কেরানীগঞ্জে ২০১৪ সালে সিএনজি চালক জুয়েলকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী জানান, ২০১৪ সালের ৩ অক্টোবর ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে কেরানীগঞ্জের চুনকুটিয়ার মোড় থেকে ৪০০ টাকায় সিএনজি ভাড়া করে সুমন, রিপন ও সোলায়মান সিয়াম মুন্সীগঞ্জের ইমামগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সুমনকে সিএনজিতে ওঠায়। পরে তারা ডাকাতিয়া পাড়ায় পৌঁছার পর সিএনজি চালক জুয়েলকে জবাই করে সিএনজি নিয়ে পালিয়ে যায় তারা। সিআইডি কর্মকর্তা বলেন, দীর্ঘ তিনবছর তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হয়। শিগগির এ খুনের মামলায় অভিযোগপত্র দেওয়া হবে।
/জেইউ/এসটি/








