‘রাজাকার’ বলায় বিচারপতি মানিককে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৭, ১৬:৫৯আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৬:৫৯

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টকশো-তে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘রাজাকার’ বলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিককে ওই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনিতা চৌধুরীর সঞ্চালনায় টকশো ‘রাজকাহন’ অনুষ্ঠানে আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১৯৭১ সনে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য, স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার বলে বক্তব্য দিয়েছেন। যা দেশ-বিদেশে কোটি কোটি দর্শক দেখেছেন। টকশোতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, মাসুদ আহমেদ তালুকদার। আপনার বক্তব্য অনুযায়ী একটি সাংবিধানিক পদে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি যদি রাজাকার হয়ে থাকেন, তাহলে তা এই বিজয়ের মাসে ৩০ লাখ শহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বিবেচিত হয়।’

/এমটি/ইউআই/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম