র‌্যাবের হাতে গ্রেফতার আবু হানিফের লাশ ২৪ ঘণ্টা পর ঢামেক মর্গে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২০:২২আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:২৯

আশকোনা র‌্যাবের ক্যাম্প

র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার পর র‌্যাবের হাতে গ্রেফতার এক যুবকের লাশ ২৪ ঘণ্টা পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার পরপরই এক যুবককে আশকোনার মুনমুন কাবাব ঘরের পেছন থেকে গ্রেফতার করে র‌্যাব। তবে গতকাল থেকে আটকের কোনও তথ্য র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

শনিবার বিকাল সোয়া ৫ টার দিকে নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে আসে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফী।

তিনি জানান, নিহত যুবকের নাম আবু হানিফ মৃধা (৩২)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী এলাকায়। গতকাল র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার পর তাকে আশকোনার মুনমুন কাবাবের পেছন থেকে গ্রেফতার করেছিল র‌্যাব। সেখানে সে অসুস্থ হয়ে পরার পর, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাল শুক্রবার বিকাল  সাড়ে ৪ টায় তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক এজাজ শফী বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে, নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

নিহতের লাশ মৃত্যুর ২৪ ঘণ্টা পর ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘গতকাল এদিকে ঝামেলার কারণে ও পাঁচটার পর আসলে এসব কাজকর্ম হয় না। তাই লাশ মর্গে পাঠাতে দেরি হয়েছে।’

এ বিষয়ে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল সাড়ে ৪ টার দিকে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এরপর সে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্র কাজ করছিল না।’

গ্রেফতারের বিষয়টি গতকাল না জানানোর বিষয়ে তিনি বলেন, ‘গতকাল পরিস্থিতিটা ভিন্ন ছিল। আমি যখন গণমাধ্যমে পরিস্থিতি ব্যাখা করেছি, তারপর আবু হানিফ গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। কারণ সে অসুস্থ ছিলো।’

সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, ‘নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন। মৃত্যুর কারণ জানার জন্য তার ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে এক জঙ্গী আত্মঘাতী হামলা চালায়। এরপর পুরো এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় আবু হানিফ মৃধা ওরফে হানিফাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের বিষয়টি র‌্যাব প্রথম থেকেই অস্বীকার করে আসছিলো।

/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম