‘বঙ্গবন্ধুর প্রশংসা পাওয়া অনেকেই পঁচাত্তরের পর বেঈমানি করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২১:০৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২২:২৭

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তার খুনি ও জিয়াউর রহমানের সঙ্গে যারা হাত মিলিয়েছেন এমন অনেকের প্রশংসা বঙ্গবন্ধুর ‘কারাগারের রোচনামচা’য় রয়েছে বলে জানিয়েছেন তার কন্যা শেখ হাসিনা। জাতির জনকের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় বইটি সম্পর্কে বলতে গিয়ে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা বলেছেন, ‘ডায়েরিতে অনেকের নাম আছে, যাদের অনেক প্রশংসা করেছেন বঙ্গবন্ধু। তারাই পঁচাত্তরে তিনি নিহত হওয়ার পর বেঈমানি করেছে। কেউ জিয়ার সঙ্গে, কেউবা খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে। এমন অনেক চরিত্র আছে। কিন্তু আমি কোনও কিছু বাদ দেইনি। তিনি যার সম্পর্কে যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে সেটা রয়েছে এতে।’
এর আগে বইটি প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতোমধ্যে আপনারা পেয়েছেন। আপনাদের আরেকটা সুখবর দেই। তারই লেখা ‘কারাগারের রোজনামচা’ নামের আরেকটি বই আমরা প্রকাশ করেছি। ১৯৬৬ সালে ছয় দফা দেওয়ার পর বঙ্গবন্ধু গ্রেফতার হন। তখন কারাগারে বসে তিনি যে ডায়েরি লিখেছিলেন তা নিয়েই সাজানো হয়েছে এটি।’
শিগগিরই বইটির প্রকাশনা উৎসব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের রোজনামচা নামটি রেহানার (বঙ্গবন্ধুর কনিষ্ট কন্যা শেখ রেহানা) দেওয়া। একজন মানুষ নিজের দেশের জন্য কত কষ্ট শিকার করতে পারেন তা এই বই পড়লে বোঝা যাবে। তার পুরো জীবনই ছিল বাংলার মানুষের জন্য নিবেদিত।’
প্রসঙ্গত, বাংলা একাডেমি প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সালের কারাগারে থাকাকালীন ঘটনাগুলো তারিখভিত্তিক তুলে ধরেছেন। এটি গত ১৫ মার্চ গণভবনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে তুলে দেন।
শুক্রবার (১৭ মার্চ) থেকে এ বই বিক্রি শুরু করে একাডেমি। প্রথম প্রকাশে এর ১০ হাজার কপি ছাপানো হয়েছে। প্রতিটির মূল্য ৪০০ টাকা। তবে বাংলা একাডেমিতে ৩০ শতাংশ কমিশনে ২৮০ টাকায় পাওয়া যাচ্ছে ‘কারাগারের রোজনামচা’র প্রতিটি কপি।
/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের