থানা থেকে নিখোঁজ মোখলেসুরকে ৪ সপ্তাহের মধ্যে খুঁজে বের করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১২:৩৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১২:৪৮

সুপ্রিম কোর্ট

আগামী চার সপ্তাহের মধ্যে থানা থেকে নিখোঁজ মোখলেসুর রহমান জনিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিখোঁজ জনির স্ত্রী জেসমিন জাহানের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রবিবার এ আদেশ দেন আদালত। বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ এ নির্দেশ দেন।

জেসমিন জাহান এর আগে বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপারকে অবহিত করেন। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালত তার ব্যাখ্যা জানতে চান। আজ পুলিশ সুপারের পক্ষ থেকে আদালতে ব্যাখ্যা হাজির করা হয়। ব্যখ্যায় বলা আছে, নিখোঁজ মোখলেসুর রহমান নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’ এর সঙ্গে যুক্ত এবং তাকে গ্রেফতার করা হয় নাই। ব্যাখ্যা শোনার পর আদালত আগামী ৪ সপ্তাহের মধ্যে মোখলেসুরের খোঁজ বের করতে সময় বেঁধে দেন।

রিট আবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ মোখলেসুরকে তুলে নিয়ে যায়। এরপর ৫-৭ আগস্ট জেসমিন থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে খাবার দিয়ে আসেন। ৮ আগস্ট থানায় গেলে আর স্বামীর দেখা পাননি এবং থানা থেকে জানানো হয়, এই নামে থানায় কেউ নেই। বিষয়টি ২৪ আগস্ট পুলিশ সুপারকে অবহিত করার পরেও এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

আবেদনকারীর আইনজীবী এম মতিউর রহমান মতিন সাংবাদিকদের জানান, পুলিশ সুপার কোনও খোঁজ না দেওয়ায় ২৬ ডিসেম্বর তারা থানায় সাধারণ ডায়েরি করতে যান। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ জিডি নিতে অস্বীকৃতি জানালে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত পুলিশ সুপারকে ব্যাখ্যা দিতে বলায় আজ ১৯ মার্চ তিনি তার ব্যাখ্যা হাজির করেন।

 /এমটি/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম