মুশফিক ও সাকিবের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৭:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের শততম টেস্ট ম্যাচটিতে জয়লাভ করায় দেশবাসীর সঙ্গে আনন্দে উদ্বেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ জয়ের পরপরই দলকে অভিনন্দন বার্তা পাঠানোর পরও মন ভরেনি তার। তাই সরাসরি ফোন করে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানকে স্নেহমাখা অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম খোকনের ফেসবুক স্ট্যাটাস
আশরাফুল আলম তার স্ট্যাটাসে জানান, ‘বাংলাদেশের শততম টেস্টে জয়ী বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের সদস্যদের জন্য দোয়া করে বলেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছো, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা।’
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম