ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার চাওয়া হয়েছে রিট আবেদনে। রিটে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, সোমবার এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার জন্য রিট আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।
/এমটি/ইউআই/এসটি/








