লক্ষ্মীপুর থেকে ঢাকায় বাবার কাছে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শহীদ (১৮) নামে এক তরুণের। মঙ্গলবার ভোররাতে গাড়ি চাপায় নিহত হয় শহীদ। মিরপুরের সনি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহীদ লক্ষ্মীপুরে থাকে। তার বাবা আবুল কালাম মিরপুরের নৈশপ্রহরী। সনি হলের ওই এলাকায় তিনি দায়িত্ব পালন করেন। শহীদ তার বাবার কাছে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হয়।
মিরপুর মডেল থানার এসআই ফরিদা ইয়াসমীন বাংলা ট্রিবিউনকে বলেন, ভোররাতে দুর্ঘটনার পর ছেলেটির লাশ উদ্ধার করেন মডেল থানার এসআই সুব্রত কুমার। এরপর লাশের ময়নাতদেন্তর জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
/এআরআর/এসটি/








