গাইবান্ধা-১ উপনির্বাচনের ভোটগ্রহণ বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ২১ মার্চ ২০১৭, ২০:৩২


গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন বুধবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি মালপত্রসহ ভোটগ্রহণ কর্মকর্তারা ইতোমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন।

বিদায়ী রাকিব উদ্দিন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করলেও ভোটগ্রহণ হচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন কমিশনের অধীনে। এই কমিশনের অধীনে এটাই জাতীয় সংসদের প্রথম উপনির্বাচন।

নির্বাচনি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ কেন্দ্রে ৮জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়নে ৩টি এবং পৌরসভায় ৫টি মোবাইল টিম সহ ৫০টি মোবাইল টিম টহল দিচ্ছে। পাশাপাশি ১৭টি স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনি এলাকায় র‌্যাবের ১৭টি টিম এবং ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভোটগ্রহণের দিন, আগের দুই দিন ও পরের একদিন-মোট চার দিন নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও এই চারদিন নিয়োজিত থাকবেন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনসহ নির্বাচনি অপরাধের সংক্ষিপ্ত বিচার সম্পন্নের জন্য চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন।

গাইবান্ধা-১ আসন সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৯টি এবং মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৫৮৫ এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১।

প্রসঙ্গত, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়। গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে লিটনকে গুলি করে হত্যা করা হয়।

ইএইচএস/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম