‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ২৩৩ মেধাবী শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১১:৩২আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৪:৫৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা দেশের ২৩৩ জন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। ২০১৩ ও ২০১৪ সালে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্তদের এই পদক ও সনদ দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবীদের হাতে এ পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে এ পদক দেওয়া হয়েছে।

জানা গেছে, এবছরই প্রথমবারের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হতো।  ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এই স্বর্ণপদক পেলেন।

পদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও সদস্য ড. দিল আফরোজ উপস্থিত ছিলেন।

/এসএমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম