সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১২:৫৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৪:৫৬






বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে প্রথমদিনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ১০টায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। দুপুরে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।








জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মোট ৫ হাজার ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মীলিত আইনজীবী সমন্বয় পরিষদ, এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও স্বতন্ত্র দুজনসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি পদে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি রবিউল আলম বুদু  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে অশোক কুমার ঘোষ এবং মো. আবু এহিয়া দুলাল প্রার্থী হয়েছেন।
/এমটি/ইউআই/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম